সারাদেশ

দ্বিতীয় স্ত্রীকে হোটেলে রেখেই স্বামীর গলায় ফাঁস

সান নিউজ ডেস্ক: কক্সবাজারে দ্বিতীয় স্ত্রী আনিকা তাসনিমকে হোটেলে রেখেই গলায় ফাঁস দিয়েছেন স্বামী সৌরভ সিকদার (২৮) নামে এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। মারা যাওয়া সৌরভ সিকদার (২৮) কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর ঢাকার আনিকা তাসনিম নামের এক নারীকে দ্বিতীয়বার বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন

পুলিশ সূূত্রে জানা গেছে, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন সৌরভ সিকদার। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। তবে কি কারণে হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো এটা রহস্যজনক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা

এছাড়া হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন।

এদিকে, পুলিশকে আনিকা জানিয়েছে তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সঙ্গে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের পরিবারের সদস্যরা কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা