সারাদেশ

ত্রিশাল উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে বিশৃঙ্খলা রোধে অবৈধ থ্রী-হুইলার ও তিন চাকার যান চলাচল বন্ধ, অবৈধ স্থাপনা ও বাজার উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ, গাড়ি মহাসড়কে দাঁড় করিয়ে যাত্রী উঠানামা ও অবৈধ টাকা উঠানো বন্ধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম হল কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, ত্রিশাল উপজেলার সহকারি কমিশনার(ভুমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাইন উদ্দিন।

এসময় পরিহন সংশ্লিষ্ট গৃহীত সিদ্ধান্ত সমূহঃ

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের থ্রী-হুইলার চলাচল বন্ধ থাকবে।ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রীলের ব্যারিকেড নির্মান করা হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাটা অংশ পূনঃ নির্মানসহ এই অপরাধ পুনরায় সংগঠিত হলে সনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়। মহাসড়কের অবৈধ বাজার ও দোকান পাট উচ্ছেদ করা হবে।ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রীজ নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়। ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে সপ্তাহে ০২ দিন সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর ঢাকা রোডে যাত্রী ছাউনি নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা