নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের ওপর হামলা
সারাদেশ

নোয়াখালীতে কলেজ অধ্যক্ষের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো.মহি উদ্দিনের (৫৫) ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সহজ ডট কমের জরিমানা স্থগিত

গ্রেফতারকৃত মাইন উদ্দিন শাহীন (৪৮) চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

রোববার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিএন্ডবি রাস্তা সংলগ্ন সততা অটো দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী অধ্যক্ষ বাদী হয়ে চাটখিল থানায় অভিযুক্ত মাইন উদ্দিন শাহীনের (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন : সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে

মামলা সূত্রে জানা যায়, শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে চাটখিল বাজারের একটি দোকান থেকে সোমপাড়া কলেজের প্রয়োজনীয় বৈদ্যুতিক মাল ক্রয় করে ফেরার পথে সন্ত্রাসী শাহিন অধ্যক্ষ মহি উদ্দিনের পথ রোধ করে এলোপাতাড়ি কিল,ঘুষি দিয়ে জখম করে। এরপর শাহীনের হাতে থাকা লোহার রেঞ্জ দিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। শেষে হামলাকারীরা তার পরিহিত জামা কাপড় ছিঁড়ে পকেট থেকে দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলার শিকার অধ্যক্ষের শৌরচিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন : আ’লীগের আয় বেশি

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন,এ ঘটনায় হামলার শিকার অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা