পঁচিশ কোটি টাকার আইস উদ্ধার
সারাদেশ

পঁচিশ কোটি টাকার আইস উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে জালিয়ার দ্বীপে মিয়ানমার থেকে প্রবেশকালে ৪ কেজি ২৭৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। এছাড়া দেড় লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পাচারকারীরা নাফনদী সাঁতরিয়ে মিয়ানমারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রোববার ভোরে টেকনাফের দমদমিয়ার জালিয়ারদ্বীপ এলাকা থেকে আইসগুলো উদ্ধার করা হয়। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

এ সময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মুহতাসিন বিল্লাহ( শাকিল) প্রমুখ।অধিনায়ক শেখ খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তিকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে ওই ব্যক্তিরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

এসময় নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুইটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ৪.২৭৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এছাড়া চলতি মাসে ৪ লাখ ৪৭ হাজার পিস ইয়াবা এবং ১১ কেজি ৭.৩৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস'সহ ২১ পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে মাদকসহ চোরাচালান রোধে বিজিবি টহল জোরদার রয়েছে।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা