বজ্রযোগিনী ইউপিতে নিরাপত্তায় জেলা পুলিশ
সারাদেশ
উপ-নির্বাচন

বজ্রযোগিনী ইউপিতে নিরাপত্তায় জেলা পুলিশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউপিতে আগামীকালের উপ-নির্বাচনে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং করেছে জেলা পুলিশ।

আরও পড়ুন : পুলিশকে আধুনিক করতে চাই

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিং করে জেলা পুলিশ।

এতে নির্বাচনী এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা দায়িত্বরত অফিসার ও ফোর্সদের মাঝে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সুশৃঙ্খল বাহিনীর সদস্যদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথ ভাবে পালন করতে হবে।

আরও পড়ুন : সবচেয়ে অপরাধ হচ্ছে ব্যাংক খাতে

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সদর সার্কেল মো. মিনহাজ-উল-ইসলাম, ওসি ডিবি আবুল কালাম আজাদ, সদর থানার ওসি মো. তারিকুজ্জামান সহ ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার-ফোর্স ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আরও পড়ুন : করোনায় আরও ৪ জনের ‍মৃত্যু

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউপির চেয়ারম্যান তোতা মিয়া মুন্সী গত ৬ মে ইন্তেকাল করেন। এতে ইউপিতে চেয়ারম্যান পদ শূন্য হয়।

বুধবার (২৭ জুলাই) উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে। ইউপিতে ১৭ হাজারের মতো ভোটার রয়েছে। এতে ছয়জন প্রার্থী নির্বাচন করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা