চাঁদার দাবিতে মুন্সীগঞ্জে হামলায় আহত ১০
সারাদেশ

চাঁদার দাবিতে মুন্সীগঞ্জে হামলায় আহত ১০

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে সরকারি ইজারাকৃত বালু মহলে সন্ত্রাসী হামলায় ১০ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় একটি ড্রেজারে আগুন দিয়ে পুঁড়িয়ে দেয় হামলাকারীরা।

আরও পড়ুন : পুলিশকে আধুনিক করতে চাই

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর আব্দুল্লাহ এলাকার মেঘনা নদীত এই হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলা কারীরা ড্রেজার শ্রমিকদের মারধর করে মা-২ নামের একটি ড্রেজারের আগুন ধরিয়ে দেয়। পরে নৌ-পুলিশ এসে আগুন নিয়ন্ত্রন করে ড্রেজারটি রক্ষা করে।

হামলায় আহতরা হলেন সাঈদুল (১৯).সজিব (২৬),মোরেশদ (২৭),ইরাক (৩০),যুবায়ের (২২)সহ ১০ আহতকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন : সবচেয়ে অপরাধ হচ্ছে ব্যাংক খাতে

জানাগেছে, গত বৈশাখ মাসের ১ তারিখ থেকে মেঘনা নদীর চর আব্দুল্লাহ এলাকায় সরকারি ভাবে বালু কাটার অনুমোদন পায় বিজয় ট্রেডাস। তার পর থেকে তাদের অপর একটি পক্ষা মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত সেই টাকা না পেয়ে একের পর এক হামলা মারধর করে আসছে।

আহতরা বলেন, চাঁদপুরের মতলবের দশআনি ,বাহাদুরপুর রনি শিকদার, আলমগীর মেম্বার, নারায়ণগঞ্জে চরকিশোরগঞ্জের হারুন শেখ ও মুন্সীগঞ্জে সদর উপেজলার কালিরচর গ্রামের বাচ্চু মেম্বার ও তার ছেলে রিপন নেতৃত্বে হামলা চালিয়ে মা ড্রেজা ২ নামের একটি ড্রেজার পুড়িয়ে দেয়।

এ সময় আমরা প্রতিবাদ করলে আমাদের এলোপাথারি ভাবে মারতে থাকে। আমরা নদীতে ঝাঁপিয়ে পরে নিজেরদের প্রাণ রক্ষা করি।

আরও পড়ুন : করোনায় আরও ৪ জনের ‍মৃত্যু

মা ড্রেজার মালিক ও ইজারাদার পক্ষের নাসির উদ্দিন বলেন, আমারা ড্রেজিংএর অনুমোদন পাওয়ার পর থেকে দৈনিক ৫ লাখ টাকা করে চাঁদা দাবী করে আসছে হারুন,রনি শিকদার,আলমগীর মেম্বার ও বাচ্চু মেম্বার সেই টাকা না দেয়ায় বিভিন্ন ভাবে আমাদের ড্রেজিং কাজে বাঁধা দিয়ে আসছে।

আরও বলেন, ইতোমধ্যে কয়েকদাফর আমাদের ড্রেজার শ্রমিকদের মারধর করেছে। আজ দ্বিতীয় দফা আমার ড্রেজার পুড়িয়ে দিয়ে ড্রেজার শ্রমিক দের মারধর করে ।

বালু মহলে হামলার বিষয়টি নিশ্চিত করে কালিচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলা কারীরা পালিয়ে যায়। । তবে বর্তমানে ড্রেজিং কাজ স্বাভাবিক রয়েছে। হামলার সাথে জড়িত তাদের চিহৃিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা