ভালুকায় মুনা হত্যার বিচার দাবীতে মানববন্ধন
সারাদেশ

ভালুকায় মুনা হত্যার বিচার দাবীতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় এসএসসি পরিক্ষার্থী ইসরাত জাহান মুনা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজির বাজার এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুনার বাবা নাজিম উদ্দিন রনি জানান, বিয়ের পর থেকেই মেয়ে মুনাকে স্বামী স্বাধীন ও তার পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। ঘটনার দিন তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। তিনি তার মেয়ে হত্যাকারী স্বাধীনের ফাঁসির দাবি করেন।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

এসময় উপস্থিত ছিলেন, নিহত ইসরাত জাহান মুনার মা জান্নাতুল ফেরদৌস, বাবা নাজিম উদ্দিন রনি, ইউপি সদস্য শাহাবুদ্দিন কুমার, সাবিকুন্নাহার ও আসাদসহ এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা মুনা হত্যার প্রধান আসামি স্বাধীন শিকদারের ফাঁসীর দাবী ও অপর আসামীদের গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন: লন্ডন প্রবাসী পিতা-পুত্রের মৃত্যু

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় স্বামী স্বাধীন শিকদারের বাড়ির উঠান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান মুনার মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। পরে এ ঘটনায় মুনার বাবা নাজিম উদ্দিন রনি বাদি হয়ে মডেল থানায় মামলা দায়ের করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা