প্রতীকী ছবি
সারাদেশ

নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আবিদ মাহমুদ পলাশ (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পলাশ একই এলাকার ফিরোজ আলম মিলনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ছিল।

নিহতের জেঠাতো ভাই করিম উল্যাহ জানান, শুক্রবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পলাশ বাড়ির সামনে পুকরে পাড়ের একটি গজডইর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে ও থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর আক্রমণ

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা