সারাদেশ

ট্রাকচাপায় নারীসহ চালক নিহত

সান নিউজ ডেস্ক: ফেনীর তেমুহনী বাজার এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ ও দেবীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পূর্ণিমাকে প্রাক্তন স্বামী ফাহাদের শুভেচ্ছা

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ট্রাকটি ছিল নোয়াখালীমুখী আর অটোরিকশাটি ছিল ফেনীমুখী।

আরও পড়ুন: ফের বিয়ে করে ভাইরাল পূর্ণিমা

অন্যদিকে, দেবীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদও দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা