চট্টগ্রাম সার কারখানার উৎপাদন বন্ধ
সারাদেশ

চট্টগ্রাম সার কারখানার উৎপাদন বন্ধ

সান নিউজ ডেস্ক : গ্যাস সংকটের কারণে দেশের বৃহৎ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে হাজারও মানুষের মৃত্যু

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রায়ত্ত এ কারখানাটির উৎপাদন বন্ধ হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বরিশালে বাসচাপায় নারীসহ নিহত ৪

জানা গেছে, সিইউএফএলর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং কদিন ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সিইউএফএল সূত্র জানায়, কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হয়। সর্বশেষ উৎপাদন হয়েছে ১০০ থেকে ১২০০ মেট্রিক টন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে দুই কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।

আরও পড়ুন: সহজ ডটকমকে জরিমানা

বার্ষিক ২৪৭০০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতা সম্পন্ন কারখানাটির বেশ কয়েকবার উৎপাদন বন্ধ হয়ে গেলেও পরে উৎপাদন শুরু হয়। সর্বশেষ গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে যাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি ফের রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা