তিন লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ৩
সারাদেশ

তিন লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়িতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বিধ্বস্ত বিমানে ছিল প্রশিক্ষণ মর্টার শেল

রোববার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন (২৫), জগন্নাতপুর ইউনিয়নের জাকির হোসেন (৩০) ও ১৬নং ওয়ার্ডের সালা উদ্দিন (২৪)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পূর্ব পাশে আল্লাহর দান রাজন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাঁজা বিক্রি করার সময় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

আরও পড়ুন : সকালের বক্তব্য থেকে সরে আসলেন সিইসি

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সোমবার (১৮ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা