সারাদেশ

অভিমানে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের ৬নং ওয়াড়ে স্বামীর অত্যাচারে গৃহবধুর মৃত্যু অভিযোগ উঠেছে। তবে বিজলীর পরিবার বলছে, যৌতুকের টাকা না দিতে পারায় তারা আমাদের মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে।

আরও পড়ুন: মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জানা গেছে, দুই বছর আগে জাহাজমারা ইউনিয়নের পুর্ব বিরবিরি গ্রামের ৬নং ওয়াড়ের সোহরাবের ছেলে মো.মামুনের (২২) সঙ্গে উত্তর বিরবিরি গ্রামের আবুল কাশেমের মেয়ে বিজলী আক্তারের (২০) বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে মামুন তার স্ত্রী বিজলি আক্তারকে যৌতুকের জন্য চাপ দেয়।

বিজলী বিষয়টি তার পরিবারকে জানায়, তার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায়। তার উপর অত্যাচার বেড়ে যায়। পারিবারিক কলহের জের ধরে ঘরে কেউ না থাকায় শনিবার বেলা ১২ঘটিকার সময় রান্নাঘরে আড়ার সঙ্গে ওড়না পেছিয়ে বিজলি আক্তার আত্মাহত্যা করছে বলে স্থানীয় ইউপি মেম্বার মিরাজ উদ্দিন জানান। তবে বিজলীর পরিবার বলছে যৌতুকের টাকা না দিতে পারায় তারা আমাদের মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে।

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক ভাবে মেয়েটি আত্মাহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা