সারাদেশ

রোহিঙ্গা তরুণী আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াাখালীর সুবচর্ণচরে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

এর আগে, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তরুণীর নাম শুকতারা জেসমিন (১৮)। সে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পের ২৭ নম্বর ক্লাস্টারের আলী আহাম্মদের মেয়ে।

স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ওই তরুণী চট্রগ্রাম থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে চরজব্বর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার তাকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা