উলিপুরে চার দিন ধ‌রে গোস্ত বিতরণ
সারাদেশ

উলিপুরে চার দিন ধ‌রে গোস্ত বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম উলিপুরে ঈদ পরবর্তী‌তে ৪৫ টি গরু জবাই ক‌রে হত দ‌রিদ্রদের মা‌ঝে গোস্ত বিতরণ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভ্যান্সমেন্ট ইন বাংলাদেশ (SAWAB) এর সার্বিক সহযোগিতায় ঈদের প‌রের দিন সোমবার (১১ জুলাই) থে‌কে বৃহস্প‌তিবার (১৪ জুলাই) পর্যন্ত উলিপুর পৌরসভা, থেতরাই, গুনাইগাছ, বজরা, দলদলিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রা‌মে এসব গোস্ত বিতরণ করা হয়।

সংগঠন‌টির নিরলস প্রচেষ্টায় প্রতিটি প‌রিবার‌কে এক কে‌জি ক‌রে গোস্ত পৌঁছে দেয়া হয়। চার‌দিন ব্যাপি এই কর্মযজ্ঞ চলে তা‌দের।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণের উদ্যোগে, SAWAB'র সহকারী কো-অর্ডিনেটর খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, মানবতার ঘর ও পাঠাগার এর সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান

এ বিষ‌য়ে SAWAB এর সহকারী কো-অর্ডিনেটর খোরশেদ আলম ব‌লেন, এ উপ‌জেলার হতদ‌রিদ্র মানুষ‌দের সা‌থে ঈদ আনন্দ ভাগাভা‌গি কর‌তে আমা‌দের এ উ‌দ্যোগ। বিশেষ করে যারা কোরবানি দিতে পারে নাই ওই সব পরিবারের মানুষদের কোরবানির গোস্ত খাওয়ার একটি বিশেষ সুযোগ সৃষ্টি করে দেয়াই আমাদের লক্ষ্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা