চিরকুট লিখে যুবদল নেতার আত্মহত্যা
সারাদেশ

চিরকুট লিখে যুবদল নেতার আত্মহত্যা

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ আহমেদ লিমনের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় কারফিউ জারি

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে গৌরীপুর পৌর শহরে নিমতলী এলাকায় নিজ বাসভবনে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের কাছ থেকে একটি চিরকুট জব্দ করেছে পুলিশ।

লিমন পৌর এলাকার মৃত ওবায়দুল হাসানের ছেলে। ব্যক্তি জীবনে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ময়মনসিংহ জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।

এদিকে যুবদল নেতা লিমনের মৃত্যুর ঘটনায় মুখ খুলছে না তার পরিবারের লোকজন। তবে প্রতিবেশীদের ধারনা পারিবারিক কলহের কারণে হয়তো আত্মহত্যা করেছেন লিমন।

আরও পড়ুন: বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করে জানান, লিমনের মরদেহের কাছ থেকে উদ্ধারকৃত চিরকুটটি যাচাই-বাছাই করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা