ছবি: প্রতীকী
সারাদেশ

উলিপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে আবু রায়হান নামের ১ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত সাদুয়া দামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়া গ্রামের রেজাউল ইসলামের পুত্র রায়হান মায়ের সাথে নানা চাঁদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন সকালে বাড়ির উঠানে শিশুটি খেলার সময় সবার অজান্তে নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুুঁজির পর টিউবওয়েলের গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসাকি মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাঈদুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা