সারাদেশ

কাফনের কাপড়ের সাথে কীটনাশক কিনে বৃদ্ধের আত্মহত্যা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পরিবারের উপর অভিমান করে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধের নাম মো. হারুন সিকদার (৭২)। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। আত্মহত্যার পূর্বে তিনি নিজেই কাফনের কাপড় কিনে রেখে গিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর গ্রামের বাহাত্তর বছর বয়সী মো. হারুন সিকদারের চার ছেলে তিন মেয়ে। তিনি ছোট ছেলে সবুজ সিকদারের সাথে থাকতেন। সবুজ অবিবাহিত। বার্ধক্যজনিত এবং শারীরিক অসুস্থতাজনিত কারণে হারুন সিকদার অসুস্থ ছিলেন। ঈদে হারুন সিকদারের স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান।

অসুস্থ হারুন সিকদারকে তিনিই দেখভাল করতেন। কিন্তু অসুস্থ স্বামীকে রেখে স্ত্রী বেড়াতে যাওয়ায় স্বামী হারুন সিকদার অভিমান করে সোমবার (১১ জুলাই) বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক এবং কাফনের কাপড় কেনেন।

আরও পড়ুন: সড়কের জন্য কোথাও যানজট হয়নি

পরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে হারুন সিকদারকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আ. রহমান বলেন, হারুন সিকদার কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা