সারাদেশ

বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী।

আরও পড়ুন: আরও তিনজনের প্রাণহানি

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। তবে তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: দুবাইয়ে পালাচ্ছেন লংকান প্রেসিডেন্ট

অন্যদিকে, শিকলবাহা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল আহমেদ জানান, সিএনজিকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশা সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা