দেড় বছরে ইয়াবাসহ ২৫০ অস্ত্র উদ্ধার
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন’র সাফল্য

দেড় বছরে ইয়াবাসহ ২৫০ অস্ত্র উদ্ধার

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সাড়ে ১৬ মাসে ২০ লক্ষাধিক ইয়াবা, দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ স্বর্ণ, দেশি- বিদেশি অর্থ ও আমদানি নিষিদ্ধ চোরাইপণ্য উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৮।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এপিবিএন-৮ সূত্র জানায়, গেল বছর ১৪ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সাড়ে ১৬ মাসে উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা দুষ্কৃতকারীদের দমনে অভিযান চালায় এপিবিএন।

এসব অভিযানে ২০ লাখ ৩৩০০ পিস ইয়াবার পাশাপাশি আমেরিকান এম সিক্সটিন (এম-১৬) রাইফেলসহ ১৪টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২৩৫ টি দেশীয় বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ছাড়াও ৯১ ভরি স্বর্ণ, ৬৬ লাখ বাংলাদেশি টাকা, ৮২ হাজার টাকার জাল নোট, সাড়ে ৩ লাখ কিয়াট (মিয়ানমার মুদ্রা) ও বিপুল পরিমাণ আমদানি ও বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দসহ ৯৭২ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। এদের মধ্যে ৩৩৫ মামলার ৪৩৮ জন আসামি রয়েছে।

আরও পড়ুন : রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

এপিবিএন-৮ এর অতিরিক্ত অধিনায়ক (মিডিয়া) কামরান হোসেন জানান, সামনের দিনগুলোতে ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হবে এবং দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা হবে। অতি দ্রুত মাদক ও চোরাচালানের হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা