সেতু উদ্বোধন বড়পর্দায় দেখলো ঝালকাঠিবাসী
সারাদেশ
পাদ্মা সেতু উদ্বোধন

ইতিহাসের সাক্ষী হল ঝালকাঠি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি ঝালকাঠিতে বড়পর্দায় দেখানো হয়েছে। সেতুর দুই পাড়ের আনুষ্ঠানিকতা এবং প্রধানমন্ত্রী কতৃক ফলক উম্মোচন অনুষ্ঠানটি দেখানোর জন্য নানা আয়োজন করেছিলো জেলা প্রশাসন।

আরও পড়ুন: গৌরবের প্রতীক ,পদ্মা সেতুর শুভ উদ্বোধন

ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বানানো হয়েছে উম্মুক্ত মঞ্চ। সেখানে দুটি বড় টিভি এবং একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। মঞ্চের সামনেই তাবুতে লোক বসার জন্য হাজার খানেক চেয়ার রাখা হয়।

প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়েছেন, জেলা প্রশাসক মো. জোহর আলী।

এর আগে সকাল নয় টায় জেলা প্রশাসনের আয়োজনে বাদ্য যন্ত্র, ব্যানার, প্লাকার্ড সহ বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হয়েছে ঝালকাঠি শহরে। সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার লোক অংশ নেয় শোভাযাত্রায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা