হাতিয়াতে ৭ জেলে গ্রেফতার
সারাদেশ

হাতিয়ায় ৭ জেলে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ট্রলারসহ ৭ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

গ্রেফতারকৃতরা হলো, মো.নাজিম (২৬), মো. মিজান (৩০), মো.আব্দুর রহমান (২৮), মো.মফিজুল ইসলাম (৩৫), মো.মোসলে উদ্দিন (৩৫), মনির হোসেন (২৬) ও মো.মাসুদ (২৫) সহ ৭জন। গ্রেপ্তারকৃতরা ভোলা জেলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সোমবার (২০ জুন) বিকালে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভোরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পূর্বপাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে নৌ-পুলিশ।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট জাল পাওয়া যায়। পরে নৌকা সহ জেলেদের আটক করে নলচিরা ঘাটে নিয়ে আসা হয়। পরে জব্দ করা ৩ হাজার ৫শত মিটার কারেন্ট জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা করে নৌ-পুলিশ।

আরও পড়ুন : সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা