ছবি: প্রতীকী
সারাদেশ

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো মোঃ মফিজ মিয়া (৩৮), মোঃ সুমন (৪০) ও মোঃ রাসেল (৪২)। তাদের কাছ থেকে ৩১২ বোতল ফেনসিডিল, ০৭ কেজি গাঁজা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

র‌্যাব ১০ মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির সোহেব এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা মূল্যের ০৬ কেজি গাঁজাসহ মোঃ মফিজ মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী ও ইমামবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক সাত লক্ষ দুই হাজার টাকা মূল্যের ৩১২ বোতল ফেনসিডিল, ০১ কেজি গাঁজা ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন (৪০) ও মোঃ রাসেল (৪২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা