প্রতীকী ছবি
সারাদেশ

স্কুলছাত্রীর লাশ উদ্ধার

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলায় তাজমিন আক্তার মিম (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সিলেট রেলস্টেশন বন্ধ

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় লাশ উদ্ধার করে কালকিনি থানা পুলিশ।

নিহতের পরিবারের দাবি, সে তাদের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত তাজমিন উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের মনিরউদ্দিন পাইকের মেয়ে। সে উত্তর রমজানপুর আনারন নেছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ৮ম শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন: পটুয়াখালীতে সেই পুলিশ সদস্য ক্লোজ

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মিমের সঙ্গে তার মা ও ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে মীম এ নিয়ে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি হাসপাতালের চিকিৎসক মতিউর রহমান সুমন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার বলেছে আত্মহত্যা করেছে। লাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: গৃহবধূর লাশ উদ্ধার

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে, সে মতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা