ছবি: সংগৃহীত
সারাদেশ

নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

আরও পড়ুন: মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা

শুক্রবার (১৭ জুন) রাতভর টানা বর্ষণের ফলে বন্যার পানির স্রোতে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় রেল সেতুটির দুপাশের মাটি সরে গেছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়েছে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন।

শনিবার (১৮ জুন) বারহাট্টা রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।।

রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নেত্রকোনার সাথে ঢাকা-ময়মসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়নসিংহগামী যাত্রীরা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা