সারাদেশ

সকালে অনশন, রাতে বিয়ে

সান নিউজ ডেস্ক: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা এক প্রেমিকার সঙ্গে অবশেষে তার প্রেমিকের বিয়ে হয়েছে। শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সালথায় তাদের বিয়ে হয়। এর আগে শুক্রবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদি গ্রামের শুনীল মিত্রের ছেলে সুমন মিত্রের (২৭) সঙ্গে ওই তরুণীর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি সুমন মিত্রের বিয়ের জন্য বিভিন্ন স্থানে পাত্রী দেখা শুরু করে পরিবার। পাত্রী দেখার খবর পেয়ে শুক্রবার সকাল থেকে সুমনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।

ওই তরুণী বলেন, বিয়ের আশ্বাসে সুমনের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমার কাছে ছবিসহ বিভিন্ন ডকুমেন্টস ছিলো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সবকিছু যাচাই-বাছাই করে দুই পরিবারের সম্মতিতে পরে রাতেই বিয়ের আয়োজন করে

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গুপিনাথপুর গ্রামের বাসিন্দা অমর কুমার বিশ্বাস বলেন, মেয়েটি সকাল থেকে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করে। পরে স্থানীয় মাতুব্বররা বসে সিদ্ধান্ত নিয়ে রাতেই বিয়ের আয়োজন করে।

আরও পড়ুন: অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ব্রিটেনের সম্মতি

এ ব্যাপারে যদুনন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রব বলেন, মেয়েটির অনশন শুরুর বিষয়টি জানতে পেরে দুই পরিবার ও এলাকাবাসীর সম্মতিতে রাতেই সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়েটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

অন্যদিকে, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, স্থানীয়দের ও দুই পরিবারের সকলের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে কারো কোনো অভিযোগও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা