পিকআপ ভ্যানের চাপায় গৃহবধূর মৃত্যু
সারাদেশ

পিকআপ ভ্যানের চাপায় গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বেপারোয়া পিকআপ ভ্যানের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিফুর রহমান সুমন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। সে সম্পর্কে নিহত নারীর ভাগনে হয়।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিত

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের চরজব্বর কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজনীন আক্তার খুকি (৫৫) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানায়, অসুস্থ মাকে দেখতে মোটরসাইকেলযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন খুকি। যাত্রাপথে চরজব্বার কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপভ্যান সামনে থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় খুকি ও সুমন সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে খুকি মারা যান। আহত অবস্থায় সুমনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ভারত

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় স্থানীয়রা পিকআপসহ চালক আবু জাহের খোকনকে (৩৫) আটক করে পুলিশের সোপর্দ করেছে। সে বেগমগঞ্জের নাজিরপুর এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দিবে না বলে জানিয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চায়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা