সারাদেশ

আটলান্টায় বাংলাদেশি খুন

নোয়াখালী প্রতিনিধি: আমেরিকার জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টা শহরে এক সন্ত্রাসীর গুলিতে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

আরও পড়ুন: হাদিসুরের পরিবার পেলো ৫ লাখ ডলার

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। তার মৃত্যুতে দেশের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা