সারাদেশ

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

শওকত জামান, জামালপুর: জামালপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় শাকিল আদনান নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাকিল আদনান বকশীগঞ্জ উপজেলার সীমার পাড়ের চর কাউরিয়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরনে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ সকাল ১০ টায় ১৪ বছর বয়সী ওই কলেজ ছাত্রী প্রাইভেট পড়ে সীমার পাড় এলাকায় কলেজ মাঠের কাছে পৌঁছলে শাকিল আদনানের নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক পথরোধ করে অপহরণ করে। পরে অজ্ঞাতস্থানে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। পরে ৯ মার্চ ধর্ষনের শিকার ওই কলেজ ছাত্রীর বাবা চর কাউরিয়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা বরকত আলী বাদী হয়ে শাকিল আদনান, জুমন তালুকদার ও সবুজ মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে অপহরন ও ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন।

স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯/১ ধারায় দোষী সাবস্ত করে আসামী শাকিল আদনানকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। তাকে একই মামলায় ৭/৯ (১) ধারায় ১৪ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। মামলার অপর আসামী জুমন তালুকদার ও সবুজ মিয়ার বিরুদ্ধ আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায়ের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাকিল আদনানকে জেল হাজতে প্রেরণ করেছে কোর্ট পুলিশ।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও নির্যাতন আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন ও আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট বাকি বিল্লাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা