সারাদেশ

চব্বিশ কোটি টাকার আইসসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো- আব্দুর রহমান (৩০), মোহাম্মদ নুর (২৫)। তারা দুজনই টেকনাফের স্থানীয় বাসিন্দা।

তিনি বলেন, ১৫ জুন রাতে হ্নীলা বিওপি’র এমজি ব্যাংকার এলাকা দিয়ে মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্য পেয়ে টহলদল রাতে ৫ ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। চোরাকারবারিরা এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলদল ধাওয়া করে আব্দুর রহমান (৩০) এবং মোহাম্মদ নুর (২৫) নামে ২ চোরাকারবারিকে আটক করে। অপর ৩ চোরাকারবারি পালিয়ে যায়। টহলদল প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

পরে মোহাম্মদ নুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন রাতে ব্যাটালিয়ন সদর হতে অধিনায়কের নেতৃত্বে আরও একটি টহলদল হ্নীলা বিওপি’র শ্মশানঘাট এলাকার বেড়িবাঁধের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতরে থাকা ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

আটক ২ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা