সারাদেশ

ঈশ্বরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের দি হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ৩ টায় পর্যন্ত আঠারোবাড়ি ইউনিয়নের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান দোলন, মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার বসাক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা, মোঃ আরিফুর ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং এক্সরে টেকনিশিয়ান না থাকায় দি হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম সাময়িক সিলগালা করে দেওয়া হয় । পরবর্তী দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা এবং টেকনিশিয়ান নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা