মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউপিতে ২৭ জুলাই ভোট
সারাদেশ
উপ-নির্বাচন

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউপিতে ২৭ জুলাই ভোট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : দেশজুড়ে নিরাপত্তা জোরদার

সোমবার (১৩ জুন) দুপুরে জেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করে। সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বদর-উদ- দোজা ভূইয়া এ তথ্য নিশ্চিত করছেন। তিনি এ উপ-নির্বাচনের রিটার্নি অফিসার হিসেবে দাইত্ব পালন করবেন।

এদিকে, তফসিল ঘোষণা আগে থেকেই ৭-৮ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নটিতে সমর্থন ও দোয়া প্রার্থনা করছিলেন। এদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, তরুণ সমাজ সেবক মো. বাবু মুন্সী, প্রয়াত চেয়ারম্যান পুত্র মো. শাহীন মুন্সী, মাহবুবুর রহমান খান, শাহীন দেওয়ান ও হাজী রবিন হোসেন।

আরও পড়ুন : অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

অপরদিকে, ইউনিয়নটিতে আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম একজন হেভিওয়েট প্রার্থী প্রচারণায় নেমেছেন। তিনি কোভিডের সময় ইউনিয়নবাসীর অর্থ ও সহায়তা নিয়ে মানুষের পাশে ছিলেন।

এছাড়াও তিনি ইউনিয়নটির গরীব ও অসহায় মানুষের পাশে থাকেন সবসময়ই। তিনি ইউনিয়নটিতে দানবীয় হিসেবে পরিচিতি পেয়েছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা সাধারন ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন।

আরও পড়ুন : সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে। ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন হচ্ছে ৩০ জুন ও প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই।

প্রসঙ্গত, গেলো ৬ মে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোতা মিয়া মুন্সী মারা যান। তার মৃত্যুতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদশুণ্য হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা