সারাদেশ

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) : বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতার অবমাননাকর বক্তব্যে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন এলাকায় প্রতিবাদের ঝড় শুরু হয়েছে। এ অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রবিবার (১২ জুন) দুপুরে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় শত শত মুসলিম তাওহীদি জনতা।

এদিন বাদ যোহর শহীদ হারুনপার্ক এলাকা থেকে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। প্রায় এক কিঃ মিঃ দৈর্ঘ্য’র মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্থানীয় শত শত মুসলমান স্বতস্ফূর্তভাবে যোগদান করেন।

মিছিল শেষে মুফতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মুফতি কামাল হোসাইন, মাওলানা মুস্তাকীম, মাওলানা ফরিদ আহমদ, মুফতি শামছুল হুদা, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা আতহার আলী, মাওলানা নূরুল্লাহ, মাওলানা মতিউর রহমান, মাওলানা জুনাইদ, মাওলানা সাইফুল্লাহ, মুফতি আবু জিনাদ, মুফতি আব্দুল গণি, হাফেজ আবুল কালাম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা