সারাদেশ

সংবর্ধিত হলেন কবি আলীম আল রাজী-আজাদ

বিভাষ দত্ত, ফরিদপুর: মানবিক কাজে সেরা সাফল্য অর্জন করায় সংবর্ধিত হয়েছেন ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা খ্যাত কবি আলীম আল রাজী-আজাদ।

শুক্রবার রাতে কবি জসীমউদ্দিন হলে আর্ন্তজাতিক শিল্পীমৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ এর জেলা সম্মেলনে তাকে মানবিক কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এর আগে তাকে উত্তোরীয় পড়িয়ে দেয়া হয়। এ সময় তার মানবিক কাজের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।

বিশেষ করে মহামারী করোনাকালীন সময় জীবনের ঝুঁকি দিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরন কাজ ঐ সময় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি রাস্তা ও ফুট পাতে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধি ও অসহায় দরিদ্র মানুষকে একবেলা খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছেন।

অনুষ্ঠানে বিশ্বভরা প্রাণ এর কেন্দ্রীয় সভাপতি জাহান বশীর, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা: আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: ইউনুস আলী, সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশারর্ফ আলী, কবি শওকত আলী জহিদ, বিশ্বভরা প্রাণ এর ভারত কেন্দ্রিয় কমিটি সভাপতি বিধুরা ধর, সাধারন সম্পাদক শাশ^তী ব্যানার্জী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফরিদপুরের প্রবীণ সংগীতজ্ঞ ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ খায়রুল ইসলাম নীলু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা