টার্মিনাল থেকে বাস উধাও
সারাদেশ

ফরিদপুরে টার্মিনাল থেকে বাস উধাও

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা বাস টার্মিনালে রাতে পার্কিং করে রাখা একটি বাস হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি বাসে থাকা হেলপারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোন বন্ধ।

আরও পড়ুন: কারও কাছে মাথানত করিনি

শুক্রবার (১০ জুন) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

প্রিয়াংকা পরিবহন (ঢাকা মেট্রো ব-১১৯৪৯৩) নামের ওই বাসটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো: আনিচুর রহমান।

নিখোঁজ হেলপারের নাম ছলেমান মন্ডল (১৯)। ছলেমান ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের কামাল মন্ডলের ছেলে।

আরও পড়ুন: তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

বাস মালিক আনিচুর রহমান বলেন, ‘আমার গাড়িটি জেলার লোকাল রুটে চলাচল করে। কামারখালী থেকে ছেড়ে শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিটে ফরিদপুর বাস টার্মিনালে আসে। প্রতিদিনের ন্যায় রাতে বাসটি টার্মিনালে পার্কিং করে রাখা হয়। বাসের মধ্যে হেলপার ছলেমান ছিলেন।’

তিনি আরও বলেন, সকালে বাস টার্মিনালে এসে গাড়িটিকে আর পাওয়া যায়নি। অপরদিকে হেলপার ছলেমানও উধাও, তার মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এঘটনায় শনিবার সকালে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন: আমি আগেই সতর্ক করেছিলাম

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, টার্মিনাল থেকে বাস উধাওয়ের ঘটনায় বাসের মালিক অভিযোগ দায়ের করেছেন। বাসটি ও বাসে থাকা হেলপারকে খুুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা