মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
সারাদেশ

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন : পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক

শুক্রবার ( ১০ জুন) জুম্মা নামাজ শেষে প্রায় তিন হাজার শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত দুই বিজিপি নেতার স্থায়ী বহিষ্কারের সাথে বিজেপির প্রধানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়াসহ পাঁচ দফা দাবির কথা জানান।

কেন্দ্রীয় মসজিদ থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে একই জায়গায় মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন, মুসলিমের অহংকার ও কলিজার টুকরা হযরত মোহাম্মদ (স:) কে অবমাননা করা মুসলিম সমাজ কখনো মেনে নিবে না৷ বিষয়টি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা এর বিচারের দাবি করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

এছাড়া শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়েছেন। দাবিসমূহ হলো, অভিযুক্ত বিজেপির দুই নেতা ও বিজেপির প্রধানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, প্রায় ৯০ শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বাংলাদেশ হতে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে, অনতিবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাসূল (সা:) ও ইসলামরের নির্দেশনাবলী অবমাননাকরীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এবং জাতিসংঘ ও ওআইসি কর্তৃক রাসূল (সা:) ও ইসলামরের নির্দেশনাবলী অবমাননাকরীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা