সারাদেশ

নাটোরে গ্রেফতার ৮ 

নাটোরে ২ ছিনতাইকারী ও ১ ধর্ষণ মামলার পলাতক আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১০ জুন) ভোররাত ৪টায় র‌্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন তরুণী

এর আগে বৃহস্পতিবার (৯ জুন) রাতে পৃথক অভিযানে নাটোরের সদর ও গুরুদাসপুর থেকে ৭ জন এবং পাবনার চাটমোহর থেকে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ক্ষুর-চাকু জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দত্তপাড়া ফতেঙ্গাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১টি মোটরসাইকেলসহ বাবুল হোসেন (২৮) ও শখ গোলাম রব্বানী সাব্বির (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ব্রিটিশ ও মরক্কোর নাগরিকের মৃত্যুদণ্ড

অপরদিকে, পাবনার চাটমোহর উপজেলার জাগতলা কাজীপাড়া এলাকা থেকে নাটোরের বাগাতিপাড়া থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে (২১) গ্রেফতার করা হয়। সেখান থেকে ফিরে আসার পথে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা রোড সংলগ্ন আক্কাসের মোড় এলাকায় হাছিনুর রহমান (৩০) এবং আক্কাস আলী নামে মুদি দোকানিসহ দুই জনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম ও আহত করার সময় সোহেল রানা (১৮), ইমন হোসেন (২০), মোতালেব হোসেন (২১), মো. শাকিল হোসেন (১৭) ও রকিবুল হাসান (২৪) নামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় ২টি মোটরসাইকেল, ১টি করে ক্ষুর ও চাকু জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা