সারাদেশ

টাঙ্গাইলে ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলে কিশোরী খাদিজাকে অপহরণ করে ধর্ষণের পর খুনের দায়ে ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় রায়ে দোষী সাব্যস্ত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর টাঙ্গাইল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন মেহেদী হাসান টিটু (২৮)।

মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের খোকন মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুনের সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৃষ্ণ চন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানিবাড়ি যাওয়ার কথা বলে খাদেজা বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভূঞাপুর উপজেলার বীরভরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশ থেকে খাদেজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট নিহত খাদেজার বাবা খোকন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলি আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজ বৃহস্পতিবার ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নিহতের পরিবার এই রায়ে খুশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা