ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় মিলন ইসলাম (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

আরও পড়ুন: মাথাপিছু আয় বাড়বে

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুর ৩ টার দিকে জেলার পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তার জয়নাল তেল পাম্পের সামনে মাস্টারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ইসলাম পীরগঞ্জ উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মিলন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে মিলন ইসলাম ও তার এক সহপাঠীসহ সাইকেল নিয়ে ফেরার পথে মাস্টারের মোড় নামক স্থানে পৌঁছালে রাণীশংকৈল গামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। সাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত হন। আহত হওয়া সেই ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার্ড করেন।

এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-রাণীশংকৈল সাড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

স্কুলছাত্র নিহতের বিষয়টি পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম নিশ্চিত করে জানান, 'ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা