ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
সারাদেশ

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

সোমবার (৬ জুন) দুপুরে দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিকবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের হাতেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বিদ্যুতের খুঁটি থেকে ছিড়ে যাওয়া একটি সার্ভিস লাইন পুনরায় সংযুক্ত করার জন্যে বিদ্যুতের খুঁটিতে উঠেন।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন : অনাস্থা ভোটে জিতলেন জনসন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জনান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মাললার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা