সারাদেশ

মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

সান নিউজ ডেস্ক: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: নতুন গভর্নর হচ্ছেন আব্দুর রউফ

টানা বৃষ্টি ও পৃথক সড়ক দুর্ঘটনার জন্য এ যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন মালিকরা।

পুলিশ জানায়, রাতে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির কারণে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলতে থাকে। এ অবস্থায় রাত ১২টায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ট্রাকের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন আহত হন। পুলিশ গাড়ি দুটিকে সড়িয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা জব্দ করে রাখেন। এছাড়া মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে মধ্য রাতে সড়ক দুর্ঘটনা হয়। এ কারণেই রাত থেকে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা