শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সারাদেশ
পদ্মাসেতু উদ্বোধন

শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি : আসছে ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শরীয়তপুরে গৃহীতব্য কর্মসূচী নিয়ে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : চাল আমদানির হিড়িক

সোমবার (৬ জুন) বিকালে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি রাখেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন অপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার।

আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. আবদুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধনের পর জেলা স্টেডিয়ামে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ২৫ জুন বিকেলে স্টেডিয়ামে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৬ জুন ও ২৭ জুন স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : আরও কমলো টাকার মান

এখানে দেশ বরেন্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠ...

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ট্রেনে কাটা পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বছিরন নে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা