কালকিনিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
সারাদেশ

কালকিনিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে মোসাঃ খাদিজা বেগম-(২৯) নামে এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মোবাইলে প্রবাসী স্বামীর সঙ্গে কথা শেষে গলায় ফাঁস দিয়ে ওই নিহত গৃহবধু আত্মহত্যা করে।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

সোমবার (৬ জুন) সকালে নিজ ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত খাদিজা বেগম পৌর এলাকার চরঝাউতলা গ্রামের সৌদী প্রবাসী নুর মোহাম্মদ ফকিরের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, গৃহবধু খাদিজা বেগম রোববার দিবাগত রাতে তার ৪ বছর বয়েসের শিশু সন্তান নিয়ে রাতের খাবার শেষে সৌদী প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেন। কথা শেষে তার শিশু সন্তান ঘুমিয়ে পরলে এ সুযোগে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন : সীতাকুণ্ড যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার সকালে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ এসে নিহত খাদিজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, গৃহবধু খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা