সারাদেশ

গৌরীপুরে জাতীয় চা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গাছের চারা বিতরণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ‘চা পানে তৃপ্তি, বৃক্ষরোপনে সমৃদ্ধি’ স্লোগানে শনিবার (৪ জুন) ময়মনসিংহের গৌরীপুরের হারুন টি হাউজের উদ্যোগে জাতীয় চা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে সেরা গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ এবং ম্যাগনোলিয়া চা’র পক্ষ থেকে গ্রাহকদের মাঝে ছাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রত্যেকটি মানুষকে তার পেশার সঙ্গে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হতে হবে। হারুন সেই কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে, গ্রাহকদেরকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করছেন, এটা একজন চা বিক্রেতা হিসাবে সত্যিই গর্বের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন টি হাউজের মালিক মোঃ হারুন মিয়া। তিনি বলেন, ‘মাদক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্ত চা পানে অনেক উপকারিতা আছে। জীবনের অক্সিজেনের জন্য বৃক্ষরোপন দরকার। গ্রাহকদেরকে সে বিষয়ে উৎসাহিত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, কালিখলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর ষোষ পিলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, মহিলা কলেঝের প্রভাষক সেলিম আল রাজ, শ্যামল ঘোষ, প্রদীপ ঘোষ, গোলাম কিবরিয়া, উত্তম পাল, তাসাদদুল করিম প্রমুখ।

মোঃ হারুন মিয়া পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান দিয়ে পরিবারের হাল ও ছোট বোনের পড়াশোনার খরচ চালা। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে হারুন নিজেও চলতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। সে স্বাধীনতার ৫০বছর উপলক্ষে মুক্তিযোদ্ধাদের ৫০% ছাড়ে চা আপ্যায়নসহ বিভিন্ন ব্যাতিক্রমী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা