সারাদেশ

মুন্সীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

মো: নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। আজ (২ জুন) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নির্মাণাধীন শ্রীনগর স্টেডিয়ামের উত্তর-পূর্ব কোণের ডুমুর গাছের থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যাক্তি নাম প্রকাশে অনিচ্ছুক স্টেডিয়ামের কোনে ডুমুর গাছের সাথে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। তবে মৃত ওই যুবকের কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বয়স আনুমানিক (৩৫) বছরের মত হবে। লাশটি উদ্ধার করে, শনাক্তর জন্য শ্রীনগর থানায় রাখা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। পরিচয় ও মৃত্যূর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা