উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

সোমবার (৩০ মে) সন্ধ্যায় নয়ন মিয়া(৩৫) ও আব্দুল মালেক(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নয়ন তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ এলাকার নজরুল ইসলামের পুত্র। এবং আব্দুল মালেক চিলমারী উপজেলার থানাহাট বাজার(ছমচপাড়া) এলাকার মোতালেব মিয়ার পুত্র।

পুলিশি তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হারিছুর রহমান, মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ, এএসআই আবুল হাসেম সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ কুঠিপাড়া গ্রামস্থ জনৈক ব্যক্তির পরিত্যক্ত বাড়ী থেকে ১০০পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত লাল-কালো রংয়ের হিরো ইগনিটোর ১২৫সিসি রেজিঃ বিহীন মোটরসাইকেলসহ নয়ন মিয়া ও আব্দুল মালেক কে আটক করা হয়।

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক নয়ন মাদক পাচার করতে গিয়ে দীর্ঘদিন পূর্বে সড়ক দূর্ঘটনায় তার একটি পা হারায়। পরবর্তী সময়ে সুস্থ্য হয়ে সে মাদক ব্যবসা পুনঃরায় চালু করে এবং বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট কমদামে ক্রয় করিয়া তার ব্যবহৃত লাল-কালো রংয়ের হিরো ইগনিটোর ১২৫সিসি রেজিঃ বিহীন মোটর সাইকেলটিতে মাদক বহন করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো।

আরও পড়ুন : জামায়াত নেতাসহ ৩ জনের ফাঁসি

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা