সারাদেশ

রুহিয়ায় ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা এলাকায় ৭ম শ্রেণির এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক রমজান আলীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও শনাক্ত

গ্রেফতারকৃত রমজান আলী ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মে রবিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। চপড়াপাড়া পুকুরপাড়ে পৌঁছলে রমজান আলী তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ২ যুবক পাহারা দেয়। পরে মেয়েটি খোঁজ নিয়ে জানতে পারে যে ধর্ষক রমজান বিবাহিত। এতে লজ্জায় ঘটনার কথা কাউকে বলতে না পেরে মেয়েটি পরদিন সোমবার (২৩ মে ) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

আরও পড়ুন: চার লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবশেষে পরিবারের লোকজনের চাপে মেয়েটি ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে ২৭ মে রুহিয়া থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯ (১) ও ৩০ ধারায় একটি মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক রমজান আলীকে গ্রেফতার করেছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্র রঞ্জন রায় জানায়, মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রমজান আলীকে গ্রফতার করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা