সারাদেশ

গৌরীপুরে মাদ্রাসার সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁতকুড়া উলুমে শরিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ পবিত্রের অপসারণ দাবি করেছেন স্থানীয় লোকজন।

এই দাবিতে রবিবার (২৯ মে) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় কালিখলা কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইউএনও’র বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, উল্লেখিত মাদ্রাসা কমিটির সভাপতি হারুন রশিদ পবিত্র স্থানীয় সাইদুর রহমান মুক্তা, ইব্রাহিম, লাল মিয়া গংদের যোগসাজসে স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসায় দুর্নীতি-অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় জড়িয়ে পড়েন। অতি সম্প্রতি মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বহুতল ভবন নির্মাণ করছেন তিনি।

ভবন নির্মাণে স্থানীয় লোকজন বাঁধা দিলে তাদেরকে হুমকী প্রদান করেন হারুন অর রশিদ পবিত্র ও তার লোকজন। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সভাপতি হারুর অর রশিদ জানান, ‘আমার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এখানে ঈদগাহের নামে কোন জমি নেই। মাদ্রাসার উন্নয়নের স্বার্থে মাদ্রাসার জমিতে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ঈদের নামাজ আদায়ে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।’

মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে মসজিদ ও মদ্রাসা কমিটির উপদেষ্টা কমিটির সভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে ও সাবেক সদস্য হাফেজ খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য মোঃ আবুল হাসিম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হিরন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, গ্রাম কমিটির সভাপতি মোঃ রমজান আলী, স্থানীয় মোঃ শহিদুল ইসলাম, মোঃ বাবুল মিয়া প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা