শিক্ষার্থীদের ক্লাস নেওয়া বন্ধ রেখে নেতাদের শুভেচ্ছা
সারাদেশ

শিক্ষার্থীদের ক্লাস নেওয়া বন্ধ রেখে নেতাদের শুভেচ্ছা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : শিক্ষার্থীদের ক্লাস নেওয়া বন্ধ রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দুটি কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই

শনিবার (২৮মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে।

এছাড়া উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মিয়াও কিছু শিক্ষকদের নিয়ে ওই নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।

কলেজ সূত্রে জানা গেছে, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে শনিবার (২৮.০৫.২২) সকাল ৯টায় ভাড়া করা একটি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে কলেজের ১০/১২ জন শিক্ষক ও কর্মচারীদের সাথে করে নিয়ে যান জেলা সদরে।

আরও পড়ুন : নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ

সেখান থেকে বেলা ১টার পর তাঁরা ক্যাম্পাসে ফিরে আসেন। শিক্ষকদের অনুপস্থিতির কারণে শনিবার কলেজের অধিকাংশ শ্রেণির পাঠদান হয়নি। এ ছাড়া অধ্যক্ষ না থাকায় স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ফরম পূরণ করতে এসে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী।

অধ্যক্ষ ছাড়াও আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা জানাতে কলেজের পক্ষ থেকে অর্থনীতির সহযোগী অধ্যাপক সজল কান্তি বিশ্বাস, পরিসংখ্যানের সহযোগী অধ্যাপক সঞ্জীব কুমার রায়, ব্যবস্থাপনার সহকারী অধ্যাপক মো. গোলাম কবীর, আইসিটির প্রভাষক মো. রবিউল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আব্দুর রউফ খান, সেকশন অফিসার মো. কামরুল ইসলাম, অফিস সহকারী মো. হাবিবুর রহমান প্রমুখ গিয়েছিলেন।

আরও পড়ুন : শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা জানায়, তাদের অর্থনীতি, পরিসংখ্যান, আইসিটি বিষয়ের ক্লাস হয়নি। স্বাভাবিক পাঠদান ছাড়াও ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগ করে তারা।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সজল কান্তি বিশ্বাস বলেন, ‘আমার বাসা ফরিদপুর শহরে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর একটি কর্মসূচির জন্য অধ্যক্ষ স্যারের নির্দেশে আমি কলেজে না গিয়ে শহরে অবস্থান করেছি। পরে কর্মসূচি শেষ করে আর কলেজে ফেরা হয়নি।’

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

আইসিটি বিভাগের প্রভাষক মো. রবিউল ইসলাম বলেন, ‘আমি কলেজে যাওয়ার পর অধ্যক্ষ স্যারের সাথে জেলা সদরের ওই কমসূচিতে অংশগ্রহণ করতে যাই। এ জন্য কলেজে আজকের নির্ধারিত ক্লাসে পাঠদান করতে পারিনি।’

এ প্রসঙ্গে কলেজের উপাধ্যক্ষ খন্দকার আবু মোরছালিন বলেন, তাঁরা একটি মহৎ কাজে গিয়েছিলেন, আর তাঁরা তো অধ্যক্ষের সাথেই ছিলেন।’ এক প্রশ্নের জবাবে খন্দকার আবু মোরছালিন আরও বলেন, ‘শিক্ষকেরা অনুপস্থিত থাকায় কলেজের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়েছে ঠিকই, কিন্তু তাঁরা তো কলেজের পক্ষে সেখানে উপস্থিত থেকে কলেজের কাজই করেছেন।’

আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

কলেজের শাখা কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আমরা স্যারের নেতৃত্বে বাকশিসের পক্ষ থেকে বেলা সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফকে ও আধা ঘণ্টার ব্যবধানে নতুন সভাপতি শামিম হককে জেলা সদরের পৃথক স্থানে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি।’

প্রসঙ্গত, মো. কামরুল ইসলাম গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার গুনবহা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান পদে হেরে যান। তিনি উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়কের দ্বায়িত্বও পালন করে আসছেন।

আরও পড়ুন : আমি আবেগের দাস নই

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ মোবাইল ফোনে ক্ষিপ্ত হয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, তাতে আপনাদের কি, আপনাদেরকে তো দ্বায়িত্ব দেয়া হয়নি, জবাবদীহি করতে হয় গর্ভানিংবর্ডির কাছে করবো। একপর্যায়ে তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা