ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ

রংপুর ব্যুরো: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে রংপুর বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পানির দাম বাড়াল ওয়াসা

মঙ্গলবার (২৮ মে) রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব।

গত ১৫ বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। কিন্তু সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: বিদ্যুৎ গেলেই থাকে না নেটওয়ার্ক

এ সময় সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিন রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদের নবনির্বাচিত ১৯ জন চেয়ারম্যান ও ৩৮ জন ভাইস চেয়ারম্যান শপথগ্রহণ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা