সারাদেশ

ভালুকায় অবৈধ সাতটি ক্লিনিক সিলগালা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালায় উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় তিন ঘন্টাব্যাপী চলা এ অভিযানে ১২টি ডায়গনস্টিক সেন্টার ও ২ টি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ টি ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা, ৪ টিকে সাময়িক বন্ধ ও ২ টি হাসপাতালকে সতর্ক করা হয়।

শনিবার (২৮মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান শুরু করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন। এ সময় হাসপাতাল রোডের রেজা ডায়াগনোস্টিক, সোমাইয়া ডায়াগনোস্টিক, আন নূর ডায়াগনোস্টিক, নুসরাত ডায়াগনোস্টিক, মাসুদ ডায়াগনোস্টিক, আজিজ খান ডায়াগনোস্টিক ও মেডিল্যাব ডায়াগনোস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় সিলগালা করে দেয়া হয়।

এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় মীরা ডায়াগনোস্টিক, কনক ডায়াগনোস্টিক, সুমন ডায়াগনোস্টিক ও খিরু ডায়াগনোস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ করে দেয়া হয় এবং ভালুকা জেনারেল হাসপাতাল ও সেবা হাসপাতালকে সতর্ক করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মেহেদী হান্নান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, ভালুকা মডেল থানার উপ পরিদর্শক নুর কাশেম, সহকারী উপ-পরিদর্শক বিলাস সরকার প্রমূখ।

অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অবৈধ হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারগুলোকে সিলগালা করা হয়েছে। সামনেও এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা